ঢাকাTuesday , 26 August 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. খেলা
  4. জীবনযাপন
  5. প্রযুক্তি
  6. বাণিজ্য
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. ভ্রমণ
  10. রাজনীতি
  11. শিক্ষা
  12. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

ইউজিসির হিট প্রকল্প: ১৫১টি উপ-প্রকল্প বাস্তবায়নে চুক্তি সই আগামীকাল

webmks
August 26, 2025 3:32 pm
Link Copied!

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় গবেষণা উপ-প্রকল্পের কাজ শুরু হতে যাচ্ছে। নির্বাচিত ১৫১টি উপ-প্রকল্প বাস্তবায়নের জন্য বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে আগামীকাল বুধবার ইউজিসির চুক্তি সই হবে।

হিট প্রকল্পের উপ–প্রকল্প নির্বাচনপ্রক্রিয়া এবং বাস্তবায়নে চুক্তি স্বাক্ষর বিষয়ে আজ মঙ্গলবার ইউজিসিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

দেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে পাঁচ বছর মেয়াদি হিট প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ১৬ কোটি ৫৭ লাখ টাকা। মোট প্রকল্প ব্যয়ের ৫০ দশমিক ৯৬ শতাংশ বহন করবে বাংলাদেশ সরকার। বাকি ৪৯ দশমিক ৪ শতাংশ বহন করবে বিশ্বব্যাংক। উচ্চশিক্ষার গুণগত উৎকর্ষ সাধনের মাধ্যমে গ্র্যাজুয়েটদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিসহ বিভিন্ন উদ্দেশ্যে প্রকল্পটি নেওয়া হয়েছে। এর আওতায় বাজার চাহিদাভিত্তিক শিক্ষাক্রম প্রণয়ন, উচ্চশিক্ষার মানোন্নয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ডিজিটাল সংযোগ বৃদ্ধি, শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা ও প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠা, বিডিআরের সক্ষমতা বৃদ্ধি, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের কার্যক্রম বেগবান করা, ইনোভেশন ল্যাব প্রতিষ্ঠা করা, প্রতিযোগিতামূলক গবেষণার উদ্ভাবনী প্রকল্প চালু করা ইত্যাদি অন্তর্ভুক্ত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।