ঢাকাWednesday , 27 August 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. খেলা
  4. জীবনযাপন
  5. প্রযুক্তি
  6. বাণিজ্য
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. ভ্রমণ
  10. রাজনীতি
  11. শিক্ষা
  12. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

৩০০ পোশাক কারখানার অচলাবস্থার সমাধান চায় বিজিএমইএ

webmks
August 27, 2025 4:46 am
Link Copied!

একীভূত হতে যাওয়া পাঁচ ব্যাংক এক বছরের বেশি সময় ধরে তারল্যসংকটে ভুগছে। এর প্রভাব পড়েছে ব্যাংক পাঁচটির তৈরি পোশাকশিল্পের প্রতিষ্ঠানগুলোয়। ব্যাংক পাঁচটিতে এমন গ্রাহকের সংখ্যা প্রায় ৩০০। রপ্তানি আয় দেশে এলেও সেই অর্থ সময়মতো রপ্তানিকারকদের পরিশোধ করতে পারছে না এই পাঁচ ব্যাংক। এমনকি ব্যাংকগুলো নতুন ঋণপত্র খুলতেও ব্যর্থ হচ্ছে। এতে এসব ব্যাংকের গ্রাহক তৈরি পোশাক প্রতিষ্ঠানগুলো ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে।

এমন পরিস্থিতিতে সমস্যায় পড়া পোশাক কারখানাগুলোর আর্থিক কার্যক্রমে সৃষ্ট অচলাবস্থার সমাধানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে আজ মঙ্গলবার বৈঠক করেছেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর নেতারা। তাঁরা বলেছেন, ভুক্তভোগী কারখানাগুলো সময়মতো শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করতে না পারায় শ্রমিক অসন্তোষ বাড়ছে, যা আইনশৃঙ্খলার পরিপন্থী। বিজিএমইএর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।