গেল কয়েক বছর ধরে ইলন মাস্কের মার্কিন বেসামরিক মহাকাশ সংস্থা স্পেসএক্স স্টারশিপ নামের বিশাল এক রকেটের পরীক্ষামূলক ফ্লাইট উৎক্ষেপণের চেষ্টা করছে। এ নিয়ে দশমবারের মতো বিলম্বের মুখে পড়েছে স্টারশিপ। উৎক্ষেপণের কয়েক মিনিট আগে যুক্তরাষ্ট্রের টেক্সাসে হঠাৎ উড্ডয়ন বন্ধ হয়ে যায়। এতে মহাকাশ নিয়ে আগ্রহীদের মধ্যে উত্তেজনা আরও বেড়ে গেছে। দশমবারের মতো ব্যর্থতা আসলে বিশাল রকেট তৈরির চ্যালেঞ্জের পরিস্থিতিকে তুলে ধরছে। এবারের পরীক্ষার মূল লক্ষ্য ছিল বুস্টার অবতরণ, রকেটের তাপ ঢালের স্থায়িত্ব ও উপগ্রহ স্থাপন পরীক্ষা করা। বহুল প্রত্যাশা থাকলেও স্টারশিপের পরীক্ষামূলক ফ্লাইটটি উৎক্ষেপণের কয়েক মিনিট আগে স্থগিত করা হয়েছে
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
