ঢাকাWednesday , 27 August 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. খেলা
  4. জীবনযাপন
  5. প্রযুক্তি
  6. বাণিজ্য
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. ভ্রমণ
  10. রাজনীতি
  11. শিক্ষা
  12. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

এই দিনে পৃথিবী পেয়েছিল তাঁকে, ডন ব্র্যাডম্যানকে

webmks
August 27, 2025 4:52 am
Link Copied!

মার্ক টোয়েনের ওই কথাটা এখন প্রায় প্রবাদের মতো হয়ে গেছে। পরিসংখ্যান তিন প্রকার—মিথ্যা, ডাহা মিথ্যা ও পরিসংখ্যান।

যে খেলাতে পরিসংখ্যান নিয়ে সম্ভবত সবচেয়ে বেশি চর্চা, সেই ক্রিকেটের ক্ষেত্রেও কথাটা কখনো কখনো সত্যি। যেখানে পরিসংখ্যান যেমন অনেক কিছু বলে, আবার ধোঁকাও দেয়। টেস্টে ৮ সেঞ্চুরি ও ৩৯.০৪ ব্যাটিং গড় দিয়ে ভিক্টর ট্রাম্পারকে বিচার করতে চাইলেই যেমন আপনি ক্রিকেট–মূর্খ বলে বিবেচিত হবেন।

ডন ব্র্যাডম্যানের ক্ষেত্রে এ সমস্যা নেই। ব্র্যাডম্যান কী ছিলেন, তা বুঝতে পরিসংখ্যানই যথেষ্ট। ব্যাটিংয়ের মতো ভাগ্যনির্ভর অনিশ্চিত একটা কাজকে এমনই দুই আর দুইয়ে চারের মতো বানিয়ে ফেলেছিলেন যে ভাবলে স্তম্ভিত হয়ে যেতে হয়। ৩৩৮টি প্রথম শ্রেণির ইনিংসের ২২১টিতে সেঞ্চুরি পাননি। সেই ইনিংসগুলোর গড় ৫৮.২০! যা জ্যাক হবস, ওয়ালি হ্যামন্ড, রণজিৎ সিংজি, সিবি ফ্রাই, গ্যারি সোবার্স, ভিভ রিচার্ডস ও জিওফ বয়কটের মতো গ্রেটদের সেঞ্চুরিসহ ব্যাটিং গড়ের চেয়েও বেশি!

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।