ঢাকাTuesday , 26 August 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. খেলা
  4. জীবনযাপন
  5. প্রযুক্তি
  6. বাণিজ্য
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. ভ্রমণ
  10. রাজনীতি
  11. শিক্ষা
  12. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

যেসব দেশে ডিজিটাল কর, সেসব দেশের ওপর ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি

webmks
August 26, 2025 3:24 pm
Link Copied!

যেসব দেশ ডিজিটাল কর আরোপ করেছে, তারা যদি আইন প্রত্যাহার না করে, তাহলে সেসব দেশের পণ্যে যুক্তরাষ্ট্র বেশ উচ্চহারে অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।সূত্রগুলো জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের ঐতিহাসিক ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট বাস্তবায়নের সঙ্গে জড়িত ইইউ বা সদস্যরাষ্ট্রের কর্মকর্তাদের ওপরও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করছে ট্রাম্প প্রশাসন। খবর রয়টার্সের

অনেক দেশ, বিশেষত ইউরোপে, ডিজিটাল সেবাদানকারী প্রতিষ্ঠানের বিক্রয় আয়ের ওপর কর আরোপ করেছে। এর আওতায় আছে গুগল, ফেসবুক, অ্যাপল ও অ্যামাজনের মতো প্রতিষ্ঠান। বিষয়টি অনেক ধরেই একাধিক মার্কিন প্রশাসনের কাছে বিরক্তির কারণ।

সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘যেসব দেশে ডিজিটাল কর, আইন, বিধি বা নীতি রয়েছে, তারা যদি এই বৈষম্যমূলক পদক্ষেপ প্রত্যাহার না করে, তবে আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে সেই দেশের রপ্তানিতে বড় অঙ্কের শুল্ক আরোপ করব এবং আমাদের অতি সুরক্ষিত প্রযুক্তি ও চিপ রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করব।’ অর্থাৎ ডিজিটাল কর থাকলে ওই সব দেশের কাছে যুক্তরাষ্ট্র চিপ রপ্তানি করবে না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।