প্রচলিত টক–মিষ্টি স্বাদের বাইরেও বানানো যায় নানা স্বাদের দই। মেশানো যায় নানা ধরনের উপকরণ। রেসিপি দিয়েছেন
উপকরণদুধ: আধা লিটারচিনি: আধা কাপদই (স্টার্টার): ২ টেবিল চামচ
প্রণালিএকটি ভারী তলার হাঁড়িতে দুধ জ্বাল দিন। অর্ধেক পরিমাণ না হওয়া পর্যন্ত জ্বাল দিতে থাকুন। মাঝেমধ্যে নেড়ে দিতে হবে, যাতে নিচে লেগে না যায়। অন্য একটি পাত্রে চিনি গলিয়ে নিন। হালকা বাদামি রঙের ক্যারামেল তৈরি করতে হবে। গরম দুধের মধ্যে ক্যারামেল ঢেলে দিন। মিশ্রণটি হালকা বাদামি রঙের হবে। দুধ গরম করে নামিয়ে নিন। হালকা গরম (আঙুল দিলে সহ্য হবে) অবস্থায় নিয়ে এসে স্টার্টার মেশাতে হবে। মাটি, চিনামাটি বা কাচের পাত্রে ঢালুন। ঢেকে গরম জায়গায় ৬ থেকে ৮ ঘণ্টা রেখে দিন। দই জমে গেলে ফ্রিজে রাখুন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
