বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ফজলুর রহমানের প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব ধরনের পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিএনপির দায়িত্বশীল একটি সূত্র প্রথম আলোকে নিশ্চিত করেছে।গত রোরবার ফজলুর রহমানের নামে কারণ দর্শানোর নোটিশ জারি করে বিএনপি। পরে তিনি ওই নোটিশের লিখিত জবাব না দিয়ে সময় বাড়ানোর আবেদন করেন। দলের পক্ষ থেকে সোমবার আরও ২৪ ঘণ্টার সময় বাড়ানো হয়।
আজ মঙ্গলবার ফজলুর রহমান লিখিত জবাব দেন। সংশ্লিষ্ট বিএনপি সূত্র বলেছে, ফজলুর রহমান যে জবাব দিয়েছেন, তা দলের কাছে সন্তোষজনক মনে হয়নি। যদিও বীর মুক্তিযোদ্ধা হিসেবে তাঁর অবদানকে সম্মান জানিয়ে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়নি, তবে শৃঙ্খলা রক্ষায় দলের গঠনতন্ত্র অনুযায়ী তাঁর সদস্যপদসহ সব পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
