ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেওয়াসহ তিন দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ (বুয়েট) একাধিক বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে প্রকৌশলের কয়েক শ শিক্ষার্থী সড়ক অবরোধ করেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বেলা তিনটার দিকে বুয়েটসহ একাধিক প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে শাহবাগ মোড় অবরোধ করেন। এ সময় তাঁরা দাবি মেনে নিতে স্লোগান দেন। শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করায় আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে বলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানিয়েছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
