আর্থিক প্রতিষ্ঠান হিসেবে আমরা শুধু আর্থিক প্রবৃদ্ধির অংশীদার নই, বরং একটি সবুজ, নিরাপদ ও টেকসই ভবিষ্যতের জন্যও দায়বদ্ধ একটি প্রতিষ্ঠান সিটি ব্যাংক। এই দায়িত্ববোধ থেকেই সিটি ব্যাংক কয়েক বছর ধরে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ ও সামাজিক উন্নয়নের পথে একের পর এক সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করে চলেছে।
সিটি ব্যাংক নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি দক্ষতা, বর্জ্য ব্যবস্থাপনা ও আর্থিক অন্তর্ভুক্তির মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে টেকসই অর্থায়নের মাধ্যমে ইতিবাচক প্রভাব সৃষ্টিতে উল্লেখযোগ্য উদ্যোগ গ্রহণ করেছে। বাংলাদেশের অর্থনীতিকে একটি স্বল্প কার্বন নির্গমনকারী, পরিবেশগত ও সামাজিকভাবে টেকসই অর্থনীতিতে রূপান্তরের জন্য সিটি ব্যাংক পুঁজি সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ, যা জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত
অবক্ষয়ের বিরূপ প্রভাব মোকাবিলায়ও সহায়তা করবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
