ঢাকাTuesday , 26 August 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. খেলা
  4. জীবনযাপন
  5. প্রযুক্তি
  6. বাণিজ্য
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. ভ্রমণ
  10. রাজনীতি
  11. শিক্ষা
  12. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

পরমাণু অস্ত্রের মজুত কমানো নিয়ে পুতিনের সঙ্গে আলোচনা করেছেন ট্রাম্প

webmks
August 26, 2025 3:13 pm
Link Copied!

রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তার বিষয়ে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই নিশ্চয়তা কেমন হবে, তার বিস্তারিত নিয়ে কাজ চলছে বলে উল্লেখ করেছেন তিনি। গতকাল সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের এ কথাগুলো বলেন মার্কিন প্রেসিডেন্ট।

ইউক্রেন যুদ্ধ বন্ধে ১৫ আগস্ট আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। এর দুই দিন পর ১৮ আগস্ট হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে আলাপ করেন তিনি। ওই বৈঠকে যুদ্ধ–পরবর্তী ইউক্রেনে নিরাপত্তার ওপর জোর দেওয়া হয়।

ওই বৈঠকের দিনই ইউক্রেনে নিরাপত্তায় সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। পরে যুক্তরাজ্য, ফ্রান্সসহ কয়েকটি দেশ যুদ্ধ শেষে ইউক্রেনে তাদের সেনা মোতায়েনের কথা জানায়। তবে এর বিরোধিতা করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ রোববার বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যসহ কয়েকটি দেশের ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তাদাতা হওয়া উচিত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।